মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেত খামার
২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জাম
ফরিদপুর প্রতিনিধি
Publish: Wednesday, 10 June, 2026, 1:56 PM
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বিভিন্ন হাট-বাজারে মৌসুমি ফল জাম বিক্রি হচ্ছে। জেলার বিভিন্ন ফলের বাজারে দেশীয় ফলের পাশাপাশি বিক্রি হচ্ছে পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল। মৌসুমি ফল জাম বাজারে ওঠায় এর দাম তুলনামূলক বেশি।

একদিকে বিক্রেতারা বলছেন, মৌসুমি ফল জামের দাম ধীরে ধীরে কমে যাবে। অন্যদিকে ক্রেতাদের দাবি, মৌসুমি ফল জাম পাকার পর মাত্র কয়েক দিন ভালো থাকে, তাই এর দাম কম হওয়ার সুযোগ নেই।

সরেজমিনে ফরিদপুর জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, মৌসুমি ফল আম, কাঁঠাল, লিচু, জামরুল, গাবসহ বিভিন্ন দেশীয় ফল বিক্রি হচ্ছে। তবে কালো জাম আকার ও মানভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। কেউ বিক্রি করছেন ২০০ থেকে ৪০০ টাকা কেজি দরে।

সুমন নামে এক জাম বিক্রেতা বলেন, “ফরিদপুর জেলায় এখন আর তেমন জামগাছ দেখা যায় না। আর যে দু-একটি জামগাছ আছে, সেগুলোতেও তেমন ফল ধরে না। অনেক কষ্ট করে গাছে উঠে মাত্র ৫ কেজি জাম পেড়ে এনেছি। ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করছি। গতকালও বাজারে এনেছিলাম, এক ঘণ্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে।”

জাম কিনতে আসা হান্নান শেখ বলেন, “গ্রীষ্মের নতুন ফল জাম। এই ফলটি খুব সুস্বাদু ও রসালো। মধুমাস চললেও অন্যান্য ফলের তুলনায় জামের সরবরাহ খুব কম। তাই দাম বেশি। বাধ্য হয়ে ৩৫০ টাকা কেজি দরে ১ কেজি জাম কিনলাম।”

বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, “জাম একটি সুস্বাদু ও রসালো ফল। অন্য সব মৌসুমি ফলের তুলনায় এ ফলের সংরক্ষণকাল কম হলেও পুষ্টিগুণে এটি অতুলনীয়। জামে রয়েছে প্রচুর ভিটামিন সি। এজন্য এটি শরীরে ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করে এবং একই সঙ্গে ভিটামিন সি-এর অভাবজনিত রোগ প্রতিরোধে সহায়তা করে।”

তিনি আরও বলেন, “আমরা প্রতি বছর কৃষি অফিস থেকে অন্যান্য গাছের সঙ্গে মানুষের মাঝে রোপণের জন্য জামগাছের চারা বিতরণ করে থাকি।”

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  জাম  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
খেত খামার- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: