মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
নির্বাচন ও ইসি
নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষক দলের চূড়ান্ত প্রতিবেদন মঙ্গলবার
খোলা কাগজ ডেস্ক
Publish: Monday, 27 April, 2026, 11:25 AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।

ইইউ ইওএম জানিয়েছে, ইভার্স ইজাবস সেদিন এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করবেন।

২০২৫ সালের শেষ দিক থেকে ইইউ ইওএম বাংলাদেশে অবস্থান করছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় দায়িত্ব পালন করেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন নিয়ে মিশনটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে।

২০২৬ সালের সংসদ নির্বাচনকে মিশনটি ‘বিশ্বাসযোগ্য ও দক্ষতার সঙ্গে পরিচালিত’ বলে উল্লেখ করে এবং এটিকে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে।

ইজাবস এর আগে বলেছিলেন, ‘এই ঐতিহাসিক নির্বাচন ছিল প্রকৃত অর্থেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং এতে মৌলিক স্বাধীনতাগুলো মোটামুটি সম্মান করা হয়েছে। নির্বাচনী আইনি কাঠামো আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে ব্যাপকভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল। একই সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করেছে, যা অংশীজনদের আস্থা বজায় রেখেছে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করেছে।’

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার গত সপ্তাহে বলেন, “নতুন বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) আদ্যাক্ষর সম্পন্ন হয়েছে।’’

তিনি আরও বলেন, “আগামী সপ্তাহে প্রধান পর্যবেক্ষকের পুনরায় বাংলাদেশ সফর এবং বাংলাদেশ-ইইউ কূটনৈতিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হবে।’’

মিলার জানান, তিনি মানবাধিকার ও বিচার বিভাগীয় সংস্কারবিষয়ক বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন। পরে তিনি ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল সফর করবেন।

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   পর্যবেক্ষক  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
নির্বাচন ও ইসি- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: