মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জীবনানন্দ
তৃষ্ণার্ত হাঁসের বিকেল
শেলী সেনগুপ্তা
Publish: Sunday, 12 April, 2026, 11:57 AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আজ শুধু রাত্রি আঁকবো
একটি চাঁদও আঁকতে পারি,
আঁকবো না কোনো ছুটির বিকেল

কক্ষচ্যুত
ছুটির বিকেলগুলো হয়ে ওঠে তৃষ্ণার্ত হাঁস

ওরা তো জানে না
পৃথিবীর সব জলাশয়ে নেমেছে ঘোর অন্ধকার,
জলহীন ওরা মৈথুন ভুলে যাবে

রঙতুলি রেখে
আজ আমি শুধু
                             রূপকথা ছুঁয়ে দেবো...
ফলেন এঞ্জেলস
শান্তা  এফ আরা

গাছেরা ক্যামনে কথা কয় নির্বিবাদে
পাতা ঝাপটানোর ফুরসতে
উড়তে থাকে সাদা সারস ডানা
খসে পড়ে পালক মেঘ, ছাইমাখা।
আকাশের কোয়া ছাড়ায়ে নিতে বৃষ্টি নামে
চুইয়ে পড়ে কমলারস
বুদবুদ উবে যাওয়া ঘ্রাণ উড়ে বাতাসে
টকগন্ধী বাতাস।

কমলাক্রান্ত পৃথিবী ভিজে যাইতে থাকে লালে
লাল রক্তে। কোন বেদনায়? কার খেসারতে?

সলিটারী পাহাড় থেকে সমুদ্র কিংবা বেড সাইড টেবিলে 
কমলা খুঁজে ফিরি, পেলব ক্লেমেন্টাইন
চুপসে শরীর হাওয়ায় মিঠাই
ধোঁয়া-পান্ডুর ক্যারাভানে, শ্বাস নেওয়ার কসরতে ঘুম পায়।
ঘুমের ঘনঘটায় নেমে আসা ব্লারি স্বপ্ন, ফলেন এঞ্জেলস,
আমাদের সাজানো কোহেকাফ ঝাপসা হয়ে আসে। বুদবুদ। 
উবে যায় সিনামন লাইফ।

কেকে/ এমএস

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
জীবনানন্দ- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: