মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
বেগম রোকেয়া
‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেলেন পাঁচজন
নিজস্ব প্রতিবেদক
Publish: Monday, 2 March, 2026, 3:06 PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য এবার পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী গোলাম।

সাফল্য অর্জনের জন্য যে পাঁচজন নারীকে অদম্য নারী পুরস্কার ২০২৫ দেওয়া হয়েছে তারা হলেন— অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আরিফা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মারুফা আক্তার, শ্রেষ্ঠ সফল জননী নারী হিসেবে সম্মাননা পেয়েছেন নাসরিন আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী মুক্তা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সম্মাননা লাভ করেছেন আফরোজা ইয়াসিন।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, সচিব কাজী গোলাম এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

সচিব কাজী গোলাম বলেন, “মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী উন্নয়ন ও শিশু কল্যাণে কাজ করা একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। নারীর অবদানের স্বীকৃতি দিতেই অদম্য নারী পুরস্কার প্রবর্তন করা হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র আন্দোলন কিংবা সাম্প্রতিক আন্দোলন— সব ক্ষেত্রেই নারীরা পুরুষদের সঙ্গে সমানভাবে অংশ নিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন; কিন্তু কখনো পিছিয়ে যাননি।”

তিনি আরও বলেন, “নারীর এই অদম্য শক্তিকে সমাজ যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি, যা সামষ্টিক ব্যর্থতা। তবে রাষ্ট্র এ অবস্থার পরিবর্তনে কাজ করছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

আয়োজকরা জানান, তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ে সংগ্রাম, সাফল্য ও অবদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা নারীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সম্মাননা নারীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  অদম্য নারী পুরস্কার   পাঁচজন  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
বেগম রোকেয়া- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: